এ বছর পবিত্র ঈদুল আজহায় ৯৪ লাখ পশু কোরবানি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
তিনি বলেন, ‘কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু। ফলে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু অবিক্রীত থেকেছে।’
আরও পড়ুন:
আইসিটি বিভাগের বিদায়ী সচিবকে সংবর্ধনা
যে পরিমাণ পশু বিক্রি হয়নি, সেগুলোকে ‘উদ্বৃত্ত’ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গত বছরের চেয়ে এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত বছর কোরবানি হয় ৯১ লাখ ৩৬ হাজার পশু। এবার কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।’
