ক্রেতা সেজে বাজারে অভিযান ম্যাজিস্ট্রেটের বিভিন্ন দোকানে জরিমানা

ক্রেতা সেজে বাজারে অভিযান ম্যাজিস্ট্রেটের বিভিন্ন দোকানে জরিমানা

ফন্ট সাইজ:

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশে ক্রেতা সেজে বাজার ঘুরে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ, মাংস, ফল, মুদিসহ সাতটি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকালে বোরকা পরিধান ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের বিভিন্ন দোকানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি ছদ্মবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। পরে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগির মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সাতটি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। এ ছাড়া, বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন