মাগুরায় রমজানকে সামনে রেখে সবজিসহ নিত্যপণ্যের প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে বাজার অস্থিতিশীল থাকায় ক্রেতারা রয়েছেন বিপাকে। শুক্রবার সকালে শহরের পুরাতন বাজারে ঘুরে দেখা গেছে এ চিত্র- লেবু, বেগুন, লাউ, কুমড়া, করলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, মরিচের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম ২০-৪০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহ না কমলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। এক সপ্তাহ আগেও যে বেগুনের দাম ছিল ৪০ টাকা, এটি এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বিশেষ করে লেবুর দাম বেড়েছে খুব বেশি। এক সপ্তাহ আগে লেবুর দাম ছিল প্রতি হালি ৪০ টাকা। রমজান উপলক্ষে এখন বাজারে প্রতি হালি লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগে খিরা বিক্রি হয়েছিল ৬০ টাকা। এই খিরা এখন বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা। রমজানের উপকরণ খেজুর প্রতি কেজি ৪শ’ থেকে ১২শ’ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে এসব পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা রয়েছেন বিপাকে। বাজার করতে আসা শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রতি বছরই রমজানের শুরুতে আমাদের দেশে বাজারে প্রতিটি পণ্যের দামই বাড়ে। আমরা সাধারণ মধ্যবিত্ত বাজারে এসেই পণ্য কিনতে গিয়ে পড়ি বিপাকে। বিশেষ করে বেগুন, লেবু, গুড়, মুড়ি, খেজুর, খিরার দাম বেড়েছে দ্বিগুণ। যা এক সপ্তাহ আগেও ছিল অর্ধেক দাম। কিন্তু এখন এসব পণ্যের দাম বৃদ্ধিতে আমরা পড়েছি বিপাকে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতেই পাইকারি বাজারে দাম বাড়াতে আমাদের এ দাম বৃদ্ধি করতে হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সবজির দামটা কমবে। বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। পাইকারি বাজারে দাম বাড়াতে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে পণ্য ক্রয় করেছি, তাই একটু বেশি দামে বিক্রি হচ্ছে।
মাগুরায় সরবরাহ বেশি থাকলেও সবজির দাম দ্বিগুণ
মাগুরা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
