সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছবাহী নসিমন গাড়ির চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরও এক শিশু চিকিৎসাধীন বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার সলঙ্গা-তাড়াশ সড়কের রৌহাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার চৈত্রহাটি গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু দুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি মাছবাহী নসিমন গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়। আরেক শিশুকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে বগুড়ায় ভর্তি করা হয়েছে। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
