চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার মোহাম্মদ রায়হানের ছেলে। এর আগে গত সোমবার সকালে একটি গরম পানির পাত্রে শিশুটি হাত দিলে হঠাৎ টান পড়ে তার শরীরের উপর গরম পানি পড়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিল শিশুটি। পরে চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
