বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের টিএনটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুরের ছেলে সজীব হাসান (২৪) ও তহিদুলের ছেলে রাব্বি (২৫)। বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় একই দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আরোহী ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করলে ট্রাকের নিচের চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন