রংপুরের তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া, মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার খিয়ারজুম্মা বাজারের বাঙ্গালীপুর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আরিফুল (২৪) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরিফুল তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকার আইয়ুব আলীর ছেলে।
তারাগঞ্জে কৃষিজমির মাটি কাটার অপরাধে জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
