সিরাজগঞ্জের কাজীপুরে জবাই করা ৪০০ কেজি ওজনের আটটি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। এ সময় দু’জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে কাজীপুর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আহাদসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস জব্দসহ দু’জনের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
