ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। এ খবর দিয়েছে দ্য টাইমস।
এতে বলা হয়, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ফলে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বদ্ধি পেয়েছে এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।
প্রতিবেদনের তথ্য মতে, দীর্ঘদিনের চুক্তি অনুযায়ী গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ার ফোর্ড ঘাঁটিতে মার্কিন বিমান অবস্থান করে এবং যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমান মোতায়েন থাকে। পাশাপাশি ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া একটি মার্কিন-যুক্তরাজ্য যৌথ বিমান ঘাঁটি।
তবে এসব ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে হলে এর জন্য বৃটিশ সরকারের পূর্বানুমোদন প্রয়োজন হবে।
কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য সামরিক হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে সেই অনুমতি দেয়নি যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আশঙ্কা, সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া হামলায় অংশ নিলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

সাব্বির
৩ মাস আগেঅনেক কিছু। কোনটা লাগবে