মালয়েশিয়াতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

মালেয়শিয়াতে অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। তারা সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাই প্রক্রিয়া কঠোর করার নির্দেশনা দেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ ৮০ লাখের অধিক ব্যবহারকারী আছে এমন সব প্ল্যাটফরমকে এই নিয়মের আওতায় এনেছে তারা। সাইবার সুরক্ষার জন্য সোমবার থেকে তারা এমন আইন চালু করছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার। যদি কোনো প্ল্যাটফরম এই আইন পালনে ব্যর্থ হয় তবে তাদের ১ কোটি রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে আইন ভঙ্গকারীর পিতা-মাতার জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়নি।

সরকার জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাদের সাইবার সুরক্ষা প্রদান, বুলিং প্রতিরোধ, ক্ষতিকর কন্টেন্ট এবং অতিরিক্ত ব্যবহারে তৈরি হওয়া আসক্তি থেকে রক্ষা করার জন্য। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশ কিছু দেশ ইতিমধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ছাড়াও আরও কিছু দেশ এমন আইনের কার্যকারিতা যাচাই করছে যাদের মধ্যে রয়েছে বৃটেন, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন