শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বিএনপি মালয়েশিয়া। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তি যোদ্ধা, বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, বিএনপি,র প্রতিষ্ঠতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি মালয়েশিয়া ও এর অংগ সংগঠন।
কুয়ালালামপুরের পি ডব্লিউ টি সি এর নিকট হোটেল এসটো,র হল রুমে দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য গফর গাও, ময়মানসিং ১০ আসন আক্তারুজ্জামান বাচ্চু ও প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যনীর্বাহি কমিটির সদস্য, সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া মোহাম্মদ মোশাররফ হসেন।
দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন, দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন। কোরান তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আক্তারুজ্জামান বাচ্চু প্রবাসীদের প্রসংসাকরে বলেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রবাসিরাই প্রকৃত দেশপ্রেমি। অনুষ্ঠানে প্রবাসীদের শতস্ফুর্ত উপস্থিতে ও বিএনপির সরকারের প্রতি ভালবাসা দেখে আনন্দিত বলে জানান। তিনি আরও বলেন, শহীদ জিয়াই স্বাধীন বাংলাদেশ থেকে দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রবাসে কর্মসন্থানের ব্যবস্থা করেন।
তিনি পারিবারিক সুত্রে বিএনপি,র সাথে সম্পৃক্ত হওয়ায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে আবেগাপ্লত হয়ে পড়ে, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অগাধ আস্তা রেখে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরামহীন পরিশ্রম করে ইতিমধ্যেই দেশের সকল স্তরের জনগনের আস্থা অর্যন করেছেন বলে বন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে জনাব তারেক রহমানের “আই হ্যেভ এ প্লান” বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
