মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের ঘিওরে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আশিক হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে নাগরপুর থেকে মোটরসাইকেলযোগে আশিক ও আলামিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। কিন্তু বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ বিষয়ে ঘিওর থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন