চিরকুট লিখে ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

ফন্ট সাইজ:

রংপুরের পীরগাছায় চিরকুট লিখে রেললাইনে শুয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। রোববার সকালে উচাপাড়া দুধিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী আতিক হাসান (২৩) উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে। আত্মহত্যার পরে লাশ তল্লাশি করে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়।

তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন