নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস করবেন। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। যা বেশ প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তার তেজগাঁওয়ে অফিস করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।
ভুটান দিয়েই শুরু হতে পারে প্রথম বিদেশ সফর
ওদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশটি বেছে নেবেন? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ পৃথিবীর অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তাভাবনা করা হচ্ছে। স্মরণ করা যায় যে, ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ-রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশটি সফর করবেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এ জন্যই হয়তো ভুটানকে বেছে নেয়া হচ্ছে প্রথমে।

Mohammad Ali Refai
৫ মাস আগেভুটান দিয়ে শুরুটা ভালোই হবে মনে হচ্ছে। তবে নিজ দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে ভারত, পাকিস্তান সহ যে কোন দেশেই প্রধানমন্ত্রীর পরবর্তী সফর হতে পারে। এতে কারও খুশী কিংবা বেজার হওয়ার বিষয় নেই। একসাথে দুদেশ তো আর যাওয়ার সুযোগ নেই। ভূরাজ নীতি এবং আঞ্চলিক নিরাপত্তার কথা মাথায় রেখেই কৌশল নির্ধারণ করা জরুরী।