সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবে শান্তি ও সংহতি সার্কেলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে সাতক্ষীরার সীমান্ত এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘর্ষ প্রতিরোধ শীর্ষক প্রকল্পের আওতায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিএসসিসি দলনেতা মুনতাকিমুল ইসলাম রূহানী। তিনি তার বক্তব্যে বলেন স্থানীয় প্রশাসন, যুব ও নারী এবং সামাজিক নেতৃত্বে সক্রিয় দায়িত্বশীলদের অংশগ্রহণের মধ্যদিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করবে। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা। প্রকল্পটির কাজের মাধ্যমে অর্জনীয় দিকগুলো আলোচিত হয়। রূপান্তরের পিসি কাজী মফিজুর রহমান, পিএসসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
