রমজানকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালার ঘোষণা দিয়েছে দীপ্ত টিভি। মাস জুড়ে চ্যানেলটিতে থাকছে একাধিক রান্না-বিষয়ক অনুষ্ঠান, যার একটি উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। প্রতিদিন বিকাল ৩টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মজার রান্না’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মম। ইফতার, সেহ্রি ও রাতের খাবারের জন্য দেশি-বিদেশি নানা স্বাদের রেসিপি তুলে ধরা হবে এতে। প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন।
রমজান জুড়ে মম
স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
