স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এলো ঈদুল আজহা ক্যাম্পেইন

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী এক লাইফস্টাইল ক্যাম্পেইন। কোরবানির প্রস্তুতি, ভ্রমণ পরিকল্পনা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, উৎসবের কেনাকাটা কিংবা বাইরে খাওয়া-দাওয়া, সবকিছুকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতেই সাজানো হয়েছে এবারের আয়োজন।
বর্তমান সময়ে ঈদ শুধুমাত্র একটি দিনের উৎসব নয়; বরং এটি হয়ে উঠেছে প্রস্তুতি, ভ্রমণ, পারিবারিক পুনর্মিলন, উপহার বিনিময় এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগির এক সম্পূর্ণ অভিজ্ঞতা। সেই পরিবর্তিত জীবনধারার কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সব অফার ও সুবিধা, যেখানে থাকছে সাশ্রয়, স্বাচ্ছন্দ্য এবং স্মরণীয় অভিজ্ঞতার সমন্বয়।

ঈদুল আজহা ২০২৬ ক্যাম্পেইনের উল্লেখযোগ্য অফারসমূহ:
কোরবানির সেবায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়
নির্বাচিত পার্টনারদের মাধ্যমে গরু কেনা, মাংস প্রসেসিং এবং হোম ডেলিভারি সেবায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা। ফলে ঈদের প্রস্তুতি হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
দেশের বিভিন্ন হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৬২ শতাংশ পর্যন্ত ছাড়
ঈদের ছুটিতে ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্য দেশের বিভিন্ন প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে থাকছে বিশেষ অফার।
শেয়ারট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণে বিশেষ ছাড়
স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ডহোল্ডাররা আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে উপভোগ করতে পারবেন:
ন্যূনতম ৬৫ হাজার টাকা খরচে ৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়
ন্যূনতম ৩০ হাজার টাকা খরচে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়
ডাইনিংয়ে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
পারিবারিক ভোজ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় অংশগ্রহণকারী বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতে থাকছে বিশেষ সুবিধা।
স্যালন ও বিউটি পার্লারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়
ঈদ প্রস্তুতিকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন গ্রুমিং ও লাইফস্টাইল অফার।
ঈদের কেনাকাটায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
ফ্যাশন, ফুটওয়্যার, একসেসরিজ এবং বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় অফার।

এই ক্যাম্পেইন শুধুমাত্র লেনদেনভিত্তিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলার লক্ষ্যেই এটি পরিকল্পনা করা হয়েছে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ, আনন্দ ভাগাভাগি এবং উৎসবের স্মৃতিগুলোকে আরও অর্থবহ করে তুলতেই বিভিন্ন লাইফস্টাইল পার্টনারকে একত্রিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

বাংলাদেশে ১২০ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা স্ট্যান্ডার্ড চার্টার্ড সবসময়ই গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। সুপরিকল্পিত ক্যাম্পেইন ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি শুধু ব্যাংকিং সেবা নয়, বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে অর্থবহ মূল্য যোগ করে এমন অভিজ্ঞতা প্রদানেও প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন