বেঙ্গালুরুর স্টার্টআপ তৈরি করেছে শক্তিশালী রোবটকুকুর ‘পরম’

বেঙ্গালুরুর স্টার্টআপ তৈরি করেছে শক্তিশালী রোবটকুকুর ‘পরম’

ফন্ট সাইজ:

দিল্লিতে চলমান ‘ইন্ডিয়ান এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর মধ্যেই বেঙ্গালুরুভিত্তিক একটি রোবোটিক্স স্টার্টআপ ‘জেনারেল অটোনমি’ তাদের তৈরি দেশীয় চতুষ্পদ (চার পা-ওয়ালা) রোবটের একটি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। স্টার্টআপটি ‘পরম’কে ‘ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় রোবট ডগ হিসেবে ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে যে, এটি শুধু দেশে সন্নিবেশ (অ্যাসেম্বল) ঘটানো হয়নি, বরং ভারতীয় প্রকৌশলীদের দ্বারা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। কোম্পানিটি এক্সে লিখেছে- ‘এনাফ অব দিস ননসেন্স! প্রেজেন্টিং পরম: ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল ইনডিজিনাস রোবট ডগ। নট অ্যাসেম্বলড, নট বট, বিল্ট ইন ইন্ডিয়া, বিল্ট বাই ইন্ডিয়ানস। ফর আওয়ার নেশন, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার ওয়ার্ল্ড’। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘রাগড’ বা কঠিন পরিবেশ সহনশীল ‘পরম’ বেঙ্গালুরুর যানজটে হাঁটছে, স্বয়ংক্রিয়ভাবে বাধা শনাক্ত করছে, ৩০ সেন্টিমিটার পর্যন্ত সিঁড়ি ওঠানামা করছে এবং নিচু উচ্চতার প্রবেশপথে ঢোকার জন্য ‘ক্র্যাব ওয়াক’ করছে। স্টার্টআপটি আরও জানায়, ‘পরম’ স্বয়ংক্রিয় নেভিগেশন ও ট্র্যাকিং করতে সক্ষম এবং পড়ে গেলে নিজে থেকেই আবার উঠে দাঁড়াতে পারে।
রোবটটির উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটি জানায়, সাত মাস ধরে প্রকল্পটি নিয়ে কাজ চলছে। তারা বলে- ‘সময়ের নির্দিষ্ট হিসাব দেয়া কঠিন। কারণ আমাদের হিউম্যানয়েড রোবট থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে এটি তৈরি করেছি। তবে প্রায় ৭ মাস ধরে প্রকল্পটি চলছে এবং প্রতি দুই সপ্তাহ অন্তর আমরা এটি আরও উন্নত করছি।’

গত মাসে স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্টার্টআপটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ‘পরম’ প্রদর্শন করে। সে সময় কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়ালও উপস্থিত ছিলেন। স্টার্টআপটি পোস্টে জানায়- ‘হ্যাসট্যাগ ন্যাশনাল স্টার্টআপডে২০২৬ ডিপ টেক শোকেস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে আমাদের রোবট ডগ ‘পরম’ উপস্থাপন করতে পেরে আমরা সম্মানিত।’ আরও বলা হয়, ‘দিল্লির শীতে পরম-এর যত্ন নিতে বলেছেন প্রধানমন্ত্রী!’
চতুষ্পদ রোবট সাধারণত ‘রোবোডগ’ নামে পরিচিত, কঠিন ও অসমতল ভূখণ্ডে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি। এগুলো বাধা অতিক্রম করতে পারে এবং এমন জায়গায় ভার বহন করতে পারে, যেখানে চাকা-চালিত যন্ত্র ব্যর্থ হয়। বিশ্বজুড়ে এসব চৌকস চার পা-ওয়ালা রোবট শিল্প কারখানার পরিদর্শন, ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, প্রতিরক্ষা লজিস্টিকস এবং গবেষণামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Kabir

৩ মাস আগে

They copied it from China

মন্তব্য করুন