শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিবিএস।

এদিকে দেশ দুইটির মধ্যে দুই দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। 

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে, তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।

এনিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন।


তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, এই আলোচনা বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর কারণ, হোয়াইট হাউজ বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে।

এ ছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কি পরণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে বলে প্রতিবেদনে বলা হয়। 

Md. Habibur Rahman

৩ মাস আগে

জাতিসংঘ বলতে আদৌ কিছু আছে কি?। আমেরিকার এই সমস্ত পাগলামি এবং একপ্রকার সন্ত্রাসী কর্মকান্ডের ঘৃনা ভরে নিন্দা জানাই।

রুমেল

৩ মাস আগে

এভাবে একটি স্বাধীন দেশের উপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই অন্যায় হামলা একদিন আমেরিকা ও ইসরাইলের জন্য মারাত্মক পরিণতি বহন করে আনবে সেটা হয়তো খুব শীঘ্রই হবে না তবে হবেই। একতরফা অন্যায় করে কখনো চিরজীবনের জন্য নিজে সেভ থাকা যায় না।

Zakiul Islam

৩ মাস আগে

ইরানের সঙ্গে আলোচনা স্রেফ একটা ভাঁওতাবাজি । ট্রাম্প যদি ভাবে ইরান কে গুড়িয়ে দেয়া যাবে তবে অবশ্যই ইরান আক্রমন করবে , আর যদি মনে করে এই যুদ্ধে জেতা সম্ভব নয় তাহলে আক্রমন করবেনা । ট্রাম্প শক্তির পূজা করে ।

Md. Masum Prodhan

৩ মাস আগে

I think its great opportunity for our life

মন্তব্য করুন