নিজের গাড়িতে যাতায়াত, নেননি ভিভিআইপি প্রটোকল
সচিবালয়ে মন্ত্রী সভার বৈঠক শেষে সাধারণ মানুষের সঙ্গে যানজটের মধ্যেই প্রটোকল ছাড়া বাসায় ফিরেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের গাড়িতে যাতায়াত, নেননি ভিভিআইপি প্রটোকল

ফন্ট সাইজ:

সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয়করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে, সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।

রুমন বলেন, “যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়িবহরে ১৩/১৪টি গাড়ি থাকতো। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।” শপথ নেয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের  সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন। শেরেবাংলা নগরে বাবা-মায়ের কবর জিয়ারতের সময় পাশের সড়কে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল ছিল। পরে ওই স্থান ত্যাগের সময় প্রধানমন্ত্রীর গাড়ি যানজটে আটকা পরে। সন্ধ্যার পর সচিবালয় থেকে বাসায় ফেরার সময়ও তার জন্য ভিভিআইপি প্রটোকল ছিল না। একটি ভিডিওতে দেখা যায় সার্ক ফোরারা মোড় অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়ি। সাধারণ প্রটোকলে অন্যান্য যানবাহনের সঙ্গে প্রধানমন্ত্রীর গাড়ি ওই এলাকা অতিক্রম করে। সেখানে যানবাহনের জটলাও দেখা যায়।

মাকসুদ

৫ মাস আগে

পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা প্রটোকল এবং তার অফিসের আপ্যায়ন বাবত রাষ্ট্রের টাকা দেদারসে তছরুপ করেছে।বর্তমান প্রধানমন্ত্রী এবং তাঁর ক্যাবিনেট রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সাশ্রয়ে যে উদ্যোগ নিয়েছেন তাতে জনগণের কল্যাণে রাজনীতির বার্তা দিচ্ছেন। তবে প্রধানমন্ত্রী অতি সাধারণ হতে গিয়ে যেন নিজের নিজের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে না তোলেন। আমরা চাই এই রাষ্ট্র এবং জনগণের কল্যাণে জিয়া পরিবার আল্লাহর রহমতের ছায়ায় নিরাপদ থাকুন।

Md. Moin Uddin Mazumder

৫ মাস আগে

BNP

Zakiul Islam

৫ মাস আগে

প্রধান মন্ত্রী প্রমান করলেন তিনি সাধারণ জনতার । বাবার আদর্শ থেকে একচুল বিচ্যুত হবেন না ।

MD. MESBAHUN NABI

৫ মাস আগে

Prime Minister, Please continue such practice of not stopping /blocking other traffic during your movement but keep necessary security protection only. Unnecessary protocol and over protection to be avoided, your SSF, intelligence agencies and other security chiefs may advise you to enhance your security unnecessarily to prove their loyalty to you which is not needed. Do not listen to them, apply your own judgement and be a people's prime minister, not a BNP/ official's prime minister. This is your chance to create history!

Mallik A-As-Saqui

৫ মাস আগে

Very much appreciated.

ইকবাল আহমেদ

৫ মাস আগে

আমাদের নতুন প্রধানমন্ত্রীর বাবা ছিলেন রাষ্টপ্রতি মা ছিলেন প্রধানমন্ত্রী,তিনি নিজেও
প্রধানমন্ত্রী,আল্লাহ তিনার পরিবার কে দু হাত ভরে দিয়েছেন, এখন প্রয়োজন উজার করে জনগনকে ভালোবাসা দেবার দেবার অঙ্গীকার

বড়লাট

৫ মাস আগে

এটা আবার একটু বেশি শো অফ হয়ে গেল। রাষ্ট্রপতি‌ এবং প্রধানমন্ত্রী পদের গুরুত্ব এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রটোকল নিলেই আখেরে জনগনের লাভ। বাকি সবাইকে অবশ্যই লাইন মেনে চলতে হবে ‌

নাজমুল হাসান

৫ মাস আগে

আলহামদুলিল্লাহ,এটাই তারেক রহমান এর আই হ্যাভ এ প্লান। আরো অনেক কিছু দেখবেন যা আগে কখনো দেখিনি বাংলাদেশ।

M Mijanur Rahman

৫ মাস আগে

আশা করি প্রধানমন্ত্রী জনগণের আশা আকাঙ্খা পূরণে সক্ষম হবে

মন্তব্য করুন