জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন যাতে না কমে এবং লবণাক্ত জমিতে উৎপাদন বৃদ্ধি করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের এই অভিমত জানান। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কৃষি উৎপাদনশীলতা যাতে না কমে এবং লবণাক্ত মাটিতে কীভাবে ফসল উৎপাদন করা যায় এসব এক ধরনের চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলা করা হবে আস্তে আস্তে। আমাদের অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রিসভা রয়েছে, আমরা একত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সর্বদিক থেকে কাজ করে যাবো।
কৃষি উৎপাদনশীলতা যাতে না কমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
