রমজানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ প্রধান চ্যালেঞ্জ

রমজানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ প্রধান চ্যালেঞ্জ

ফন্ট সাইজ:

রমজান এবং শুষ্ক মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এখন আমার কাছে রোজা গুরুত্বপূর্ণ। এটাকে ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করবো। গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বকেয়া পরিশোধ নিয়ে বিদ্যুৎ প্লান্ট মালিকদের তাড়াহুড়ো না করার আহ্বান জানান তিনি। বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশনের (বিপপা) শঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের 
জবাবে তিনি বলেন, তারা যদি এই কথা বলে থাকে, তাহলে নতুন সরকারকে ব্ল্যাকমেইল করা হবে। এ সময় তিনি আরও বলেন, এখন আমাদের পুরোটাই চ্যালেঞ্জ।