আসন্ন পবিত্র ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচদিন ছুটি থাকবে। সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।
নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০শে মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উদ্?যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১শে মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও বাড়তি ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫শে মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের ঈদে টানা সাতদিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
