হজে পবিত্র স্থানগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহার, প্রবেশ নিষিদ্ধ

হজে পবিত্র স্থানগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহার, প্রবেশ নিষিদ্ধ

ফন্ট সাইজ:

হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সিভিল ডিফেন্স বাহিনী জানিয়েছে, পবিত্র স্থানগুলোতে সব ধরনের তরলীকৃত গ্যাস সিলিন্ডারের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে আজ সোমবার থেকে। হজ ব্যবস্থাপনায় অংশ নেয়া সিভিল ডিফেন্স ফোর্সেস এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হবে হজযাত্রীদের আবাসস্থল এবং সরকারি বিভিন্ন স্থাপনায়, যা পবিত্র হজের স্থানসমূহের মধ্যে অবস্থিত। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এই পদক্ষেপটি ২০২৬ সালের হজ মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর জন্য একটি বিস্তৃত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার চুলা পাওয়া গেলে তা জব্দ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিভিল ডিফেন্স আরও জানায়, তাদের প্রতিরোধমূলক তদারকি দলগুলো নজরদারি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করবে, যাতে মিনা, মুজদালিফা ও আরাফাতসহ সব পবিত্র এলাকায় গ্যাস ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এর লক্ষ্য হলো হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা প্রতিরোধ করা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন