রমজানে বন্ধ থাকছে স্কুল
প্রতীকী ছবি

রমজানে বন্ধ থাকছে স্কুল

ফন্ট সাইজ:

রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সংশোধিত পৃথক তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ছুটি। ছুটি চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত। তবে ২৬শে মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮শে মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।

গত রোববার এক রিট আবেদনের প্রেক্ষিতে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ দেয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর দুই মন্ত্রণালয়ের ছুটির সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করায় ছুটি নিয়ে ধোঁয়াশা কাটলো। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮শে মার্চ পর্যন্ত ছুটি চলবে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী ২৯শে মার্চ থেকে।

মুহাম্মাদ তাজুল ইসলাম

৪ মাস আগে

বেশিরভাগ অভিভাবকরা যেহেতু বাসায় বাচচাদের পড়াতে পারেন না, তাই এতো আগে ছুটি দিলে পড়ালেখার ক্ষতি হবে বলে মনে করছি।

মোঃ আবু বকর সিদ্দিক

৪ মাস আগে

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউণ্ডেশন এর "সহজ কুরআান শিক্ষা" বয়স্ক শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষার কেন্দ্রগুলো কী উক্ত ছুটির আওতাধীন কী না?

Sayeed

৪ মাস আগে

সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

ক্ষুদিরাম

৪ মাস আগে

আমার অপছন্দের তারেক জিয়ার নতুন সরকারের প্রথম স্বিদ্ধান্তটা সংখ্যাগরিস্ট মানুষের চাওয়ার প্রতিফলন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
আশাকরি আগামীতে সমস্ত স্বিদ্ধান্ত সংখ্যাগরিস্ট মানুষের চাওয়া পাওয়া মাথায় রেখেই নেয়া হবে।
নিশ্চই সমস্ত ভাল স্বিদ্ধান্তে তারা বিরোধী দলকে সাথে পাবে।
তাই আবারও তারেক জিয়াকে ধন্যবাদ জানাই !!

Md. Shahadat Hossain

৪ মাস আগে

অপছন্দের কোন রাজনৈতিক নেতার ভালো কাজের সমর্থন দিতে পারাটা অবশ্যই সৎ রাজনৈতিক স্বদিচ্ছার প্রতিফলন। ধন্যবাদ।

মীর

৪ মাস আগে

রমজানে স্কুল বন্ধ থাকা মানে লেখাপড়ার ১২টা বাজানো!

Sajidur Rahman

৪ মাস আগে

মুসলিম দেশ হিসেবে সিদ্ধান্ত যথার্থ হয়েছে।

David

৪ মাস আগে

Exactly

Ch. Md. Shahid

৪ মাস আগে

আমার ৫৬ বছর জীবনের অভিজ্ঞতায় যা দেখেছি তাতে কেবলমাত্র সেখ হাসিনার আমল ছাড়া আর সব আমলেই রোজা আর ঈদের ছুটি একসংগে দেয়া হত ৩৫ দিনের মত। কিন্তু আশ্চর্যের বিষয় তাতে লেখাপড়ার বারোটাতো বাজতোইনা বরং ছোট ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভের সুযোগ পেতো পরিবার আর সমাজ থেকে।
বর্তমানে শিক্ষার বারোটা বাজার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারন আছে যার মধ্যে সবচেয়ে বড় কারন ছেলেমেয়েদের অল্প বয়সে ডিজিটাল ডিভাইসের সাথে পরিচয়।
আর দ্বিতীয় বড় কারন বাবা মায়েরা তাদের সন্তানদের অল্প বয়সেই দামী দামী মটরসাইকেল কিনে দিচ্ছে যারকারনে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে তারা বাজে পরিবেশে মেশাটাকেই বেছে নিচ্ছে।

তাই দয়াকরে রোজা আর ঈদ বিদ্বেষী না হয়ে বরং মানুষ হন, সেটাই আপনার এবং জাতির জন্য কল্যানকর।

মন্তব্য করুন