সংগীত তারকা আসিফ আকবর। গানের বাইরে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর প্রচারণায়ও অংশ নিচ্ছেন। এবার আসছে নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি পোস্টে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে জাতির আশা আকাঙ্খার প্রতীক। এবারের ভোট হতে হবে সঠিক নিয়মে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের উপর আস্থা হারিয়ে ফেলেছিল বিগত দুই দশকে। ২৪ এর মহান জুলাই বিপ্লব আবারও ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার। জুলাই বিপ্লবের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত জুলাই যোদ্ধা এবং বিপ্লবীদের প্রতি স্যালুট।
আসিফ আরও বলেন, নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলকে জানাই অভিনন্দন। একজন সাধারন নাগরিক হিসেবে আশা করি একটি সুষ্ঠু নির্বাচন শেষে দেশ পাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। নির্বাচনী যুদ্ধ শেষে দেশের রাজনৈতিক দলগুলো সব সঙ্কীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের দল হিসেবেই পথ চলেছে। দলের প্রানপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান। দেশের সাধারন জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি। জাতির বৃহত্তর স্বার্থে তরুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চাই। সব ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদ গঠন করবে ইনশাআল্লাহ্। এ গায়ক আরও বলেন, মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও ভাগ্যন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ১২ই ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষ এবং হ্যাঁ ভোটে মূল্যবান রায় দিন।
‘দেশের সাধারণ জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি’
স্টাফ রিপোর্টার
বিনোদন
৪ মাস আগে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৩ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
