মাদারগঞ্জে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুরের মাদারগঞ্জে জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এক এনসিপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার জুমা নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলার ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, গতকাল দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটতে যায় মজনু মিয়া। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন