ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার বেলা সোয়া ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন আরও বলেন, ‘সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’
তিনি বলেন, ‘আমি নিজেও জানি, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।’
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান জহির উদ্দিন স্বপন।
ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: নতুন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ২ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সিরু
৩ মাস আগেযাদের মিথ্যাচার, গুজব, অপপ্রচারের কারণে দেশ, রাষ্ট্র, সরকার, সমাজ ও ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতেই হবে।