মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

ফন্ট সাইজ:

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৫০ জন, পল্লবী থানা ২৪ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৬ জন, দারুস সালাম থানা ৪৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানার ১৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন