উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফন্ট সাইজ:

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি আজ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সূত্র: বাসস

মোস্তাফিজুররহমান

৩ মাস আগে

আৃরা উওর বংগের লোক মফিজ আমরা কিছুই পাইনা শুধু জীবন দিতে পারি ফল ভোগ করে৷ দক্ষিণ বংগের৷ লোক আমরা শুধুই মফিজ

Md.Jalal Hossain

৩ মাস আগে

It’s a great pleasure for all Bangladeshi. I hope the interim government members will be honoured forever.
Congratulations newly elected Prime Minister Tarique Rahman and his Party parliament members.

মন্তব্য করুন