প্রফেসর ইউনূস আপাতত ঢাকায় থাকবেন

প্রফেসর ইউনূস আপাতত ঢাকায় থাকবেন

ফন্ট সাইজ:

অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস আপাতত কিছুদিন ঢাকায় থাকবেন। এরপর যাবেন বিদেশ। সম্ভবত প্যারিসে। আগামী সপ্তাহে ছাড়বেন যমুনা। যাবেন গুলশানে তার নিজস্ব বাসভবনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে। যমুনাতেই উঠবেন ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে ড. ইউনূস যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। যদিও অর্থনীতি ভঙ্গুর। কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বিদেশি বিনিয়োগ নেই। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি।

মব সন্ত্রাসের বিরুদ্ধে নেননি কোনো শক্ত অবস্থান। বরং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ক্ষমতার বাইরে একটি কুচক্রী মহলের কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। স্বজনপ্রীতি ছিল মাত্রাতিরিক্ত। নিজের সুবিধা অর্জনের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। ছাত্রদের নিয়োগকর্তা বলে নিজেকে হাসির পাত্র করেছিলেন। জাতীয় স্বার্থের পরিপন্থি কতিপয় চুক্তি করে নিজেকে করেছেন বিতর্কিত। যে কারণে গায়ে লেগেছে ময়লা। স্বজন তোষণের নীতি ছিল দৃষ্টিকটু। গ্রামীণের ঋণ মওকুফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সব আয়োজনই সম্পন্ন করেছেন ক্ষমতায় থেকে। বাংলাদেশের কোনো সরকারপ্রধান এত ন্যক্কারজনকভাবে কোনো প্রয়াস নেননি।

Sanjiv kumar Malik

৫ মাস আগে

YUNUSH AR JULY JONGI RA BANGLADESH KE PAKISTAN BANATE CHEYECHILO .

Andalib

৫ মাস আগে

ইউনুস সাহেবের সুযোগ ছিল নিজেকে জাতির বিবেক হিসেবে উপস্থাপন‌ করার।‌ কিন্ত‌ সীমাহীন লোভের কারনে তিনি সেটা হতে পারেন নি। একটি ভালো নির্বাচন দেয়া ছাড়া তার মনে রাখার মতো কোন সাফল্য নেই।

মিলন আজাদ

৫ মাস আগে

নতুন দিনের আশায় যদি রাস্ট্রপতি জতে পারি!

Md. Abdul Ahad Chowdhury

৫ মাস আগে

পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে? রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের বিখ্যাত ছোটগল্প ‘How Much Land Does a Man Need?' বা ‘কতটুকু জমি দরকার একজন মানুষের?’ গল্পটি ১৮৮৬ সালে রচনা করেন তিনি। প্রায় ২০০ বছর পর ৮৬ বছর বয়স্ক মুহাম্মদ ইউনূস্কির সঙ্গে গল্পটি হুবহু মিলে গেলে অবাক হওয়ার কিছু নেই।

আঃ সাত্তার

৫ মাস আগে

যথার্থ লিখেছেন। তদুপরি ডঃ মুহাম্মদ ইউনূস যথেষ্ট পরিমাণে সফল। আমি উনার উত্তরোত্তর সফলতা কামনা করছি।।

মিলন আজাদ

৫ মাস আগে

বুঝতে পেরেছি পরবর্তি টার্গেট রাস্ট্রপতি হওয়া।

robi

৫ মাস আগে

good report

মন্তব্য করুন