আসন্ন বাংলাদেশ সফরের জন্য তারুণ্যনির্ভর তবে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রত্যাশিতভাবেই এই সফরে বিশ্রামে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ী- প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। আগামী জুন মাসে বাংলাদেশের মাটিতে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আসবে অজিরা। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই সিরিজের আগে তারা পাকিস্তান সফরে যাবে। সেখানেও থাকছেন না এই তিন তারকা পেসার থাকছেন।
এবারের সফরে বড় চমক হলো অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের বাদ পড়া। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় তাদের রাখা হয়নি। এছাড়া, স্টিভ স্মিথেরও জায়গা হয়নি সীমিত সংস্করণের দলের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা লিয়াম স্কট প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার কারণে পাকিস্তান সফরে থাকবেন না ট্রাভিস হেড, কুপার কনোলি এবং জেভিয়ার বার্টলেট। তবে বাংলাদেশ সফরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিককে পাকিস্তানের ওয়ানডে সিরিজে থাকলেও বাংলাদেশ সফরের দলে তাকে রাখা হয়নি।
মূলত, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে একঝাঁক তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারকে পরখ করে দেখতে চাইছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। তবে ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসের মতো তারকারা দুই সিরিজেই থাকছেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াই শুরু হবে আগামী ৯ই জুন। মিরপুরে ওয়ানডে সিরিজ ৯, ১১ ও ১৪ই জুন। টি-টোয়েন্টি সিরিজ ১৭, ১৯ ও ২১শে জুন, চট্টগ্রামে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।
