লন্ডনে কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের অভূতপূর্ব সাফল্য

লন্ডনে কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের অভূতপূর্ব সাফল্য

ফন্ট সাইজ:

বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে এবার বাংলাদেশিদের জয়জয়কার হয়েছে। বৃটিশ রাজনীতিতে অভূতপূর্ব সফলতা বয়ে এনেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা।

এবারের নির্বাচনে পূর্ব লন্ডনের ৪টি কাউন্সিল থেকে কাউন্সিলর পদে ৮০ জন বৃটিশ-বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলগুলো হচ্ছে- টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ ও রেডব্রিজ। গত ৭ই মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে এই চার কাউন্সিল থেকে প্রায় ৩০০ বৃটিশ বাংলাদেশি নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচিত সবাই আঞ্চলিক রাজনৈতিক প্ল্যাটফর্ম, মূলধারার রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে। তবে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে সবচেয়ে বেশি বাংলাদেশি কমিউনিটির মানুষ বসবাস করেন, যা বৃটেনের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। এই কাউন্সিলে এসপায়ার পার্টি মনোনীত মেয়র প্রার্থী লুৎফুর রহমান ৩৫ হাজারেরও বেশি ভোট পেয়ে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে ৪৫ জন কাউন্সিলর নির্বচিত হয়েছেন এর মধ্যে ৩৩ জন এসপায়ার পার্টি মনোনীত বৃটিশ-বাংলাদেশি প্রার্থী।

নির্বাচিত কাউন্সিলরের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নিউহাম কাউন্সিল। নিউহাম কাউন্সিল থেকে এবার বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন লেবার পার্টি থেকে মেয়র নির্বাচিত হয়েছেন। ইতিহাসের প্রথম এই বারাতে কোনো বাংলাদেশি মেয়র পেলো। এখানে ১৯ জন কাউন্সিলর নির্বচিত হয়েছেন। নির্বাচিতরা নিউহাম লেবার পার্টি, ইন্ডিপেন্ডেন্ট পার্টি ও গ্রিন পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

এছাড়া রেডব্রিজ কাউন্সিল থেকে ১৪ জন, বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে ১০ জন কাউন্সিলর নির্বচিত হয়েছেন। নর্বাচিতদের সবাই লেবার পার্টি ও স্বতন্ত্র প্লাটফর্ম থেকে নির্বাচিত।
রেডব্রিজেও বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। সেখানে নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলরদের মধ্যে ৯ জন লেবার পার্টি থেকে এবং ৫ জন স্বতন্ত্র ল প্ল্যাটফর্ম থেকে জয় পেয়েছেন। বিশেষ করে ইলফোর্ডকেন্দ্রিক বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি প্রার্থীদের প্রভাব আরও বেড়েছে।

অন্যদিকে বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলরদের মধ্যে ৮ জন লেবার পার্টির এবং ২ জন গ্রিন পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন।

নিউহামেও বাংলাদেশি প্রার্থীরা বড় সাফল্য পেয়েছেন। বরোটিতে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের মধ্যে ১২ জন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে, ৬ জন লেবার পার্টি থেকে এবং একজন গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন।

বরোটিতে এসপায়ার পার্টি মনোনীত কাউন্সিলররা বড় জয় পেয়েছেন। ৪৫ সদস্যের কাউন্সিলে দলটি ৩৩টি আসনে জয় পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ৩৩ জনের সবাই বাংলাদেশি বংশোদ্ভূত।

বিশ্লেষকরা বলছেন, বৃটিশ-বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এক সময় শুধু পূর্ব লন্ডনকেন্দ্রিক থাকলেও এখন সারা ইংল্যান্ডেই বাংলাদেশি প্রার্থীদের উপস্থিতি দৃশ্যমান হচ্ছে।

কমিউনিটি নেতারা মনে করছেন, এই বিজয় নতুন প্রজন্মের বাংলাদেশিদের রাজনীতিতে আরও উৎসাহিত করবে এবং স্থানীয় প্রশাসনে বাংলাদেশি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে শক্তিশালী করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন