যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

ফন্ট সাইজ:

বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ বেডফোর্ড শাখা, মিল্টন কিন্স শাখা, কলচেস্টার শাখা এবং ক্যামব্রিজ শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বুধবার এসকল কমিটি অনুমোদন করে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে জোনাল কমিটির নতুন নেতৃবৃন্দের হাতে হস্তন্তর করেন। ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, অধ্যাপক ফরিদ উদ্দিন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মো. ফয়জুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, হাসনাত কবির খান রিপন, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমদ, শামীম আহমেদ, খিজির আহমদ ।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জোনাল কমিটিসমূহ অনুমোদনের এ সংবাদ জানানো হয়।

ঘোষিত ৪টি জোনাল কমিটি ( আংশিক) হলো-
বেডফোর্ড বিএনপির সভাপতি-আলহাজ্ব তারু মিয়া , সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-জামাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক-এস এম ফটিক। মিল্টন কিন্স বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, সিনিয়র সহ সভাপতি-আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-মাস্টার কামরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহিদুর রহমান এবং সদস্য- আব্দুল মতিন মজিদ।

কলচেস্টার বিএনপি সভাপতি- ইশতিয়াক হোসেন দুদু, সিনিয়র সহ সভাপতি- মতিন মিয়া, সহ সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক -তারেকুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামস টিপু এবং সাংগঠনিক সম্পাদক-মাহবুব খান।

কেম্ব্রিজ বিএনপি সভাপতি-কামাল হোসেইন , সিনিয়র সহ সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবলু, সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহবুব খান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাওছার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া এবং সদস্য শাহিন মিয়া ।