লাঞ্চ বিরতির ৪০ মিনিট পেরিয়ে গেলেও এখনও মাঠে ফিরতে পারেননি ক্রিকেটাররা। বৃষ্টির আগমনে আপাতত বন্ধ খেলা। পিচ ঢেকে রাখা হয়েছে কভারে।
১২০ রানের লিডে লাঞ্চে বাংলাদেশ
মিরপুর টেস্টে চতুর্থ দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান, লিড ১২০ রানের। ঘোষণা করা হয়েছে লাঞ্চ।
বিনা উইকেটে ৭ রানে দিনের শুরু করে ২৩ রানের মধ্যেই দুই ওপেনার জয় ও সাদমানকে হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটের জুটিতে শক্ত ভিত গেড়েছেন মুমিনুল হক (৩৭*) ও নাজমুল হোসেন শান্ত (৩৪*)। দুজন মিলে যোগ করেছেন ৭০ রান।
