টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে ফর্মে না থাকা দুই তারকা বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদির বাদ পড়ার গুঞ্জন রয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন পাক স্পিনার উসমান তারিক। দলের দুই প্রধান স্তম্ভ বাবর আজম ও শাহীন আফ্রিদির সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে সমালোচনার জবাবে উসমান জানান, অভিজ্ঞরাই ঘুরে দাঁড়াবেন। আজ বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নামিবিয়া। তার আগে বাবর ও শাহিনের ফর্ম নিয়ে উসমান তারিক বলেন, ‘বাবর আজম ও শাহিন আফ্রিদি আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। হার-জিত খেলারই অংশ। সামনে আপনারা আমাদের ভালো খেলতেই দেখবেন।’ ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর দলের মানসিক অবস্থা নিয়ে তারিক বলেন, ‘ম্যাচ শেষে আমরা সবসময় ভুলগুলো নিয়ে আলোচনা করি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে, তবে ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল সমস্যা। আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ করেছি।’
হারলেই বাদ। এমন ম্যাচে কোনো চাপে নেই পাকিস্তানের, এমনটাই দাবি উসমান তারিক বলেন, ‘চাপ অনুভব করাটা স্বাভাবিক, তবে তা নিয়ন্ত্রণ করাই আমাদের কাজ। এই মুহূর্তে দলের ওপর কোনো চাপ নেই বলেই আমি মনে করি।’
নিজেদের আগের ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং নেয় পাকিস্তান। স্পিন-নির্ভর আক্রমণ সাজালেও আবরার আহমেদ ৩ ওভারে ৩৮ ও শাদাব খান ১ ওভারে ১৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেই ম্যাচে ঈশান কিশানের ঝড়ে ভারত ১৭৫ রান তোলে। জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। অধিনায়ক সালমান আলী আগা সেই দিনটিকে ‘অফ-ডে’ হিসেবে অভিহিত করেন। গ্রুপ ‘এ’-তে বর্তমানে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। নেট রান রেটেও (-০.৪০৩) যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে পাকিস্তান।
আজ নামিবিয়াকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্ট হবে ৬। এতে তারা যুক্তরাষ্ট্রকে (৪ পয়েন্ট) টপকে দ্বিতীয় দল হিসেবে সরাসরি সুপার এইটে জায়গা করে নেবে।
বাবর-শাহিনের পাশে দাঁড়ালেন উসমান তারিক
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
