ইংলিশ এফএ কাপে অঘটনের হাত থেকে বাঁচলো ব্রেন্টফোর্ড। সোমবার রাতে ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে প্রিমিয়ার লীগের দলটি। র?্যাঙ্কিংয়ে ১১৬ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে জিততে ব্রেন্টফোর্ডকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড আগের রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে বিদায় করেছিল। ব্রেন্টফোর্ডের বিপক্ষেও তারা সমানে সমান লড়াই করে। ওয়েইন রুনির ভাই জন রুনির অধীনে খেলা দলটি মাঠের লড়াইয়ে ব্রেন্টফোর্ডকে এক চুলও ছাড় দেয়নি। তবে ম্যাচের যখন ২০ মিনিট বাকি, তখনই কপাল পোড়ে ম্যাকলসফিল্ডের। অ্যারন হিকির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ম্যাকলসফিল্ডের স্যাম হিথকোট। এই ভুলেই শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের। পিছিয়ে পড়ার পর ব্রেন্টফোর্ডের ডিফেন্স ভাঙতে পারেনি ম্যাকলসফিল্ড। ১-০ গোলের কষ্টার্জিত জয়ে এফএ কাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় ব্রেন্টফোর্ড। সেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
আত্মঘাতী গোলে বাঁচলো ব্রেন্টফোর্ড
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
