বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানালো দেশের জনপ্রিয় ব্যান্ড সোল্স। তাদের পরিবেশনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুনভাবে প্রকাশ পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। বৃহস্পতিবার বিকাল থেকে গানটি ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে ব্যান্ডটি জানায়, আমরা অনেক আগেই গানটি রেকর্ড করেছি।
অনেকদিনের ইচ্ছা ছিল পার্থ দা’র গানটি করার। আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি। চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে স্বরলিপি অনুসরণ করে গানটি করতে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে আনপ্লাগড ৯টি গান প্রকাশ করছে সোল্স। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তিনটি।
রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিরতি এসেছে গানগুলোর প্রচারে। আগামী সপ্তাহ থেকে ফের প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ করবে ব্যান্ডটি। জনপ্রিয় গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে উপস্থাপনের এ উদ্যোগে আগামী সপ্তাহে প্রকাশিত হচ্ছে তাদের কালজয়ী গান ‘মন শুধু মন ছুঁয়েছে’। রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে প্রকাশিত এই গানটি শ্রোতাদের মধ্যে নতুন করে সাড়া ফেলবে বলে মনে করছেন ব্যান্ড সদস্যরা।

...
১ মাস আগেBengali is in the voice of Rabi's Tagoresong!