অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরে আমন্ত্রিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’।
উৎসবের ‘ফিচার্স’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে। এ বিভাগটি সাজানো হয় বিশ্ব জুড়ে বিভিন্ন উৎসবে সারা বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলো নিয়ে। ১২৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি রাজনীতি, শ্রেণি সংঘাত ও মানবিকতার এক জটিল আখ্যান। এতে অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
