ফুটবল ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বৃহস্পতিবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানটির এক ঝলক সবার সামনে উন্মোচন করা হয়।
‘দাই দাই’ নামের এই গানটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার বিশ্বকাপ আসর মাতাতে পুরোপুরি তৈরি। শাকিরার ইনস্টাগ্রামে মারাকানা স্টেডিয়ামের এক ঝলক ভিডিও শেয়ার করে ভক্তদের মনে বাড়িয়ে দিয়েছেন উত্তেজনা। আগামী ১৪ই মে পুরো গানটি প্রকাশ পাবে।
