চলতি বছর নভেম্বরে সৌদি আরবে বসবে ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ই-স্পোর্টস নেশনস কাপ। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে বাংলাদেশ দল। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ই-স্পোর্টস শিরোনামে অংশ নেবে। যেখানে ২২০ কোটি টাকারও বেশি প্রাইজপুল রয়েছে।
এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন।’ বাংলাদেশসহ ১৫০ টি দেশ অংশ নেবে এবারের আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৫০ জন গেমার। টিম বাংলাদেশের প্রস'তি সম্পর্কে দলের ম্যানেজার আগা রাফসান জানান, বাছাই পর্বে বাংলাদেশকে প্রথম এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩ নম্বরে থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ।
মূলত সেই লক্ষ্য নিয়েই প্রস'তি চালিয়ে যা"েছন বাংলাদেশের গেমাররা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দল গঠিত হয়েছে। ইভেন্টের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব, গণমাধম্যকে বাংলাদেশ দলের প্রস'তি সম্পর্কে জানান।
