সুপার এইটে কারা, ভাগ্য ঝুলছে কাদের?

টি -টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইটে কারা, ভাগ্য ঝুলছে কাদের?

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব প্রায় শেষের পথে। ১৬ দলের এই ক্রিকেট মহাযজ্ঞ থেকে আটটি দল যাবে পরবর্তী রাউন্ডে। ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা-এই পাঁচ দল সুপার এইটের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাকি তিনটি পজিশনের জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের মতো দলগুলো।
গ্রুপ ‘এ’ থেকে ভারত সবার আগে সুপার এইটে পৌঁছে গেছে। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের আর কোনো ম্যাচ বাকি নেই। অন্যদিকে হাতে এক ম্যাচ থাকা পাকিস্তানের পয়েন্ট ২। আগামীকাল নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাবর আজমদের জন্য ¯পষ্ট সমীকরণ। জিতলে সরাসরি সুপার এইট, হারলে বিদায়। পাকিস্তান যদি হেরে যায়, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয়বারের মতো সুপার এইটে খেলার ইতিহাস গড়বে।

গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কা দাপট দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে। শঙ্কায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের হাতে এখনো দুটি ম্যাচ আছে। তারা আজ আয়ারল্যান্ড অথবা ১৯ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো একটি ম্যাচে জয় পায়, তবে মিচেল মার্শের অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা বেজে যাবে। অজিদের টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে তাদের শেষ দুই ম্যাচই হারতে হবে এবং অস্ট্রেলিয়াকে তাদের শেষ ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারাতে হবে।

গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সুপার এইটে উঠে গেছে। ফলে স্কটল্যান্ড, ইতালি ও নেপালের স্বপ্ন প্রথম পর্বেই ধূলিসাৎ হয়ে গেছে।

গ্রুপ ‘ডি’ থেকে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের আজ কানাডার বিপক্ষে ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই কিউইরা উঠে যাবে সুপার এইটে। তবে তারা যদি হেরে যায়, তবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামনে সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কিউইদের।

Nazmul

৩ মাস আগে

Onek bhul lekha achey.next time bhalo kore likhben.

মন্তব্য করুন