নতুন বাস্তবতায় তারা

নতুন বাস্তবতায় তারা

ফন্ট সাইজ:

২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এই সময়ের মধ্যে দু’জনই নিজেদের ব্যক্তিগত জীবন নতুনভাবে গুছিয়ে নিয়েছেন। বিচ্ছেদের পর আর কখনো প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও সম্প্রতি এক অনুষ্ঠানে একই ছাদের নিচে হাজির হন তারা। ভারতের হায়দরাবাদে এক বিয়ের অনুষ্ঠানে দেখা মেলে সাবেক এই তারকা দম্পতির।

প্রযোজক সুনিলের মেয়ের বিয়েতে অংশ নেন দু’জনই। অনুষ্ঠানে নিজের বর্তমান স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য। অন্যদিকে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সামান্থা। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভক্তদের আলোচনা। তবে জানা গেছে, পুরো অনুষ্ঠান জুড়ে দু’জনই একে-অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবেই সময় কাটিয়েছেন।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন সামান্থা। ২০২৫ সালের ডিসেম্বরে লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি ও রাজ নিদিমোরু। এর আগে ২০১৭ সালে গোয়ায় জমকালো আয়োজনে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। এখন দু’জনই নিজেদের মতো করে নতুন জীবনে এগিয়ে চলেছেন। অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্ক ও নতুন বাস্তবতায় তারা যে স্বাচ্ছন্দ্য, সম্প্রতি এ ঘটনাই যেন তার ইঙ্গিত দিলো।