২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে চালিয়ে যাচ্ছিলেন দায়িত্ব। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন তিনি। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন লিপু। চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু লম্বা চুক্তিতে আগ্রহী নন। বিসিবি যদি চায় তাহলে আপদকালীন সময়ের জন্য কাজ করতে চান এই প্রধান নির্বাচক। বোর্ডে চিঠি দেয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে লিপু বলেন, মূলত চলতি বছরে পারিবারিক কারণে কয়েক সপ্তাহ দেশের বাইরে থাকবেন। এরপর দেশে ফিরে ডিসেম্বর পর্যন্ত ফ্রি থাকলেও আগামী বছরের শুরু থেকে থাকবেন পারিবারিক ব্যস্ততায়। যে কারণে সবমিলিয়ে আর লম্বা সময় কাজ করতে চান না বিসিবির সঙ্গে। তাই দায়িত্ব ছাড়তে চাইছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না লিপু
স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
