হাই-স্কোরিং ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে গেল ইতালি। ম্যাচ হারলেও ইংলিশদের মনে ঠিকই ভীতি সঞ্চার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত করলো ইংল্যান্ড। ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজও। ৪ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট ক্যারিবিয়ানদের। এদিকে ২ পয়েন্ট আছে ইতালি ও স্কটল্যান্ডের। কোনো পয়েন্ট পায়নি নেপাল। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া ফিল সল্ট ২৮, জস বাটলার ৩, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০, হ্যারি ব্রুক ১৪, স্যাম কারান ২৫, জেমি ওভারটন ১৫ ও জোফরা আর্চার ১ রান করেন। রান তাড়া করতে ১৭৮ রানে থামে ইতালি। মাত্র ২২ বলে ফিফটি করে ২৫ বলে ৬০ রানে থামেন বেন মানেতি। গ্রান্ট স্টেয়ার্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৫ রান। আর ৩৪ বলে ৪৩ রান করেন জাস্টিন মোস্কা। এছাড়া হ্যারি মানেতি ও জাস্প্রিত সিং ১২ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারেন। জোফরা আর্চার নেন দুই উইকেট।
সুপার এইটে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
