মানবতাবিরোধী অপরাধ

লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুনের স্থগিত হওয়া জামিন শুনানি ১১ মে

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানি ১১ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন, প্রসিকিউশন জানায়, হুমায়ুন কবিরের লিভার সিরোসিসে আক্রান্ত ও একাধিকবার বমি করাসহ যেসব কারণ দেখিয়ে জামিন আবেদন করেছেন, সেটি আমাদের হাতে আসা রিপোর্টের সঙ্গে মিল নাই। হুমায়ুন কবিরের মেডিকেল রিপোর্টে তার রক্ত শূন্যতা এবং স্ক্যাবিস রোগ ধরা পরেছে। তাই পূর্বে স্থগিত হওয়া জামিন আবেদন যেন স্থগিতই থাকে এবং পরবর্তী শুনানির জন্য ১১ মে দিন ধার্যের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন