ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে গেল দৃশ্যপট; প্রতিপক্ষের ভুলের সুযোগে ঘুরে দাঁড়াল লিভারপুল। পরে আরেক গোল করে দারুণ এক জয়ের আনন্দে ভাসল ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লীগের জমজমাট লড়াইয়ে ৩-২ গোলে জিতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করলো ইউনাইটেড ।
ম্যাথুউস কুইয়া ও বেনিয়ামিন শেশকোর গোলে পিছিয়ে পড়ার পর, দমিনিক সোবোসলাই ও কোডি হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। পরে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন কবি মেইনু। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানইউ, সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল ।
