বামা সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিলো বাংলাদেশ সিড এসোসিয়েশন

বামা সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিলো বাংলাদেশ সিড এসোসিয়েশন

ফন্ট সাইজ:

বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান-কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সিড এসোসিয়েশন (বিএসএ)। গত শনিবার সিড এসোসিয়েশনের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিড এসোসিয়েশনের নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সিড এসোসিয়েশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল হালিম।

বক্তারা বলেন, কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অ্যাগ্রোকেমিক্যাল শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে দেশীয় শিল্প ও আধুনিক কৃষি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, বামা এবং সিড এসোসিয়েশন আগামীতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।

সংবর্ধনায় কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো কৃষি খাতের। দেশের কৃষকদের হাতে মানসম্মত ও সাশ্রয়ী কৃষি উপকরণ পৌঁছে দিতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।”
ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বামা-এর একজন প্রতিষ্ঠাতা ও অন্যতম প্রধান উদ্যোক্তা। তিনি কৃষি খাতে নিরাপদ বালাইনাশক উৎপাদন ও এর প্রসারে কাজ করছেন। বামা মূলত বাংলাদেশে কৃষি-রাসায়নিক উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর একটি সরকার অনুমোদিত বাণিজ্য সংগঠন।