দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। রোববার এনসিপি’র ‘জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট’ বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন। হান্নান মাসউদ বলেন, ‘বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে।’
তিনি বলেন, ‘বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাবো। যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে।’ এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, ‘প্রতিটা সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?’

সিরু
১ মাস আগেদেশের মানুষ খুব্দ ? নাকি জঙ্গী রাজাকার গুপ্ত রাজাকার জুলাই ব্যবসায়ী জুলাই বাটপারেরা খুব্দ?