চেক জালিয়াতির মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ৩০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪। আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওয়ারেন্ট তামিলের নির্দেশ দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, শামীমা ইসলাম পূবালী ব্যাংকের কয়েকটি চেকে রাজিয়া রহমানকে ১০কোটি টাকা দেন। তিনি টাকা নগদায়ন করতে গেলে ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক নগদায়ন হয়নি। পরে বাদী রিজিয়া রহমান বিবাদী শামিমা ইসলামকে লিগ্যাল নোটিশ দেন। বিবাদী তারও কোন জবাব দেননি।
পরে বাধ্য হয়ে ওই অর্থ আদায়ের জন্য আদালতে মামলা করেন রাজিয়া রহমান। আদালত ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং রমনা থানার ওসিকে পরোয়ানা তামিলের নির্দেশ দেন।
